জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিআরটিএ, রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির পুলিশ  কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  
সভায় পুলিশ কমিশনার বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যাত্রা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। ফিটনেসবিহীন ও নিষিদ্ধ যানবাহনের মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করতে হবে এবং এসব যানবাহন যাতে রাস্তায় নামতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। 
তিনি আরও বলেন, ঈদের সময় নিয়মিত যাতায়াতের বাহিরের অতিরিক্ত যানবাহন যেন শহরে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ যেন না হয়, সেটিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনাসহ সব নির্দেশনার বাস্তবায়নে আমরা কঠোরভাবে মনিটর করবো। জনসাধারণের আন্তরিক সহযোগিতায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকের সভায় গত সভার সিদ্ধানসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম,  উপ‑পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র সহকারী কমিশনার জনাব মো: মাহমাদুল হাসান, সড়ক বিভাগ, রাজশাহীর সহকারী প্রকৌশলী জনাব মো: আব্দুল হালিম, এলজিইডির সহকারী প্রকৌশলী জনাব মো: মোস্তাসির রহমান। 
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধি এবং পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

1

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

2

তাড়াশে গভীর নলকূপের শ্যালো মেশিন চুরি ও পানির পাইপ ভাঙচুরের

3

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

4

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

5

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

6

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

7

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

8

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

9

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব–ভোলা জেলা কমিটির অনুমোদন

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

12

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

13

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

14

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

16

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

17

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

18

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

19

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

20