জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমার এবং ভাটির দুঃসময় কেটে গেছে: ফজলুর রহমান

শহীদুজ্জামান শুভ 
কিশোরগঞ্জ প্রতিনিধি 

 বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমার এবং ভাটি এলাকার দুঃসময় কেটে গেছে। আল্লাহর রহমতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নতুন আশার আলো দেখছি।”

শনিবার বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরকে মনের মতো করে সাজানো হবে।”

মনোনয়ন পাওয়ার পর হাওর এলাকায় এটিই ছিল ফজলুর রহমানের প্রথম জনসমাগমমূলক অনুষ্ঠান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপচে পড়া ভিড় জমে। উদ্বোধনী খেলায় অংশ নেয় অষ্টগ্রাম একাদশ ও কাস্তুল একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন প্রমুখ।

খেলোয়াড়দের উদ্দেশে ফজলুর রহমান বলেন, “খেলাধুলা শুধু শারীরিক শক্তির বিকাশ নয়, এটি দলের মধ্যে একতা ও মানসিক দৃঢ়তার অনুশীলন। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ ও সামাজিক বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

1

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

2

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

3

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

4

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

5

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

6

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

7

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

8

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

9

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

10

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

11

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

12

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

13

কালিয়াকৈরে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

14

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

15

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

16

কিশোরগঞ্জে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

17

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

18

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

19

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

20