শেখ আবদুল্লাহ।।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল, শাহ মোহছেল আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার বারখাইন সরকার হাট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন,আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবরার ফাহাদ যে দেশপ্রেমের উদাহরণ রেখে গেছেন, তা আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তার আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। ছাত্রলীগের সন্ত্রাস ও সরকারের দুঃশাসনের নিন্দা জানান এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা কলেজ ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।