জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আট লাখ টাকার চুক্তিতে যুবদল কর্মী সালমান খুন, আরও এক আসামী গ্রেপ্তার

রূপক মুখার্জি।।

নড়াইলের লোহাগড়ায চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান খন্দকার হত্যা মামলায় আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী উপজেলার চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে শিপন শেখ (৩২)।
পুলিশ জানায়, গত ৮ মে রাতে লোহাগড়ার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ও যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) পরিকল্পিতভাবে খুন হয়। 
এর দুই দিন পর নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ওই এলাকার ২০ জনকে আসামী এবং আরো অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামীদের বাইরে প্রকৃত হত্যাকারীদের সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর লোহাগড়া থানা পুলিশের এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ মামলার প্রধান আসামী নয়ন কাজীকে গন্ডব গ্রাম থেকে গ্রেপ্তার করে। 
আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে নয়ন কাজী হত্যাকাণ্ডে আরও কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে শিপন শেখকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন শেখ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
শিপন শেখ স্বীকারোক্তিতে জানান— আট লাখ টাকার চুক্তিতে সালমান খন্দকারকে হত্যা করা হয় এবং প্রতিপক্ষকে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
তদন্ত কর্মকর্তা এসআই তারক বিশ্বাস বলেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া নয়ন কাজীর জবানবন্দি মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার শিপন শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

1

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

2

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

3

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

4

শুকর পালন করে লাভবান হচ্ছেন গারো সম্প্রদায়ের মানুষ

5

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

6

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

7

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

8

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

9

ঠাকুরগাঁওয়ে ১৪টি ঘর পুড়ে ছাই

10

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

11

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

12

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

13

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

14

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

15

শামীম ওসমান-অয়ন ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ দাখিল প্

16

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

17

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

18

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

19

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

20