জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

আহমদ উল্লাহ  
চট্টগ্রাম প্রতিনিধি  

ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল ভাবে গড়তে  প্রতিটি  ওয়ার্ডে  পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে  আগ্রাবাদের জাম্বুরি মাঠে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র  ডা. শাহাদাত হোসেন।  


শনিবার বিকেলে উদ্বোধনকালে মেয়র বলেন, আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ ও পার্ক করে দিব। আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের এই ‍শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল।  জাম্বুরি মাঠের একটা অংশও আমরা খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছি।

“শুধু এই পার্ক নয়। আমরা বিপ্লব উদ্যানের ওই পার্কটা  ঢেলে সাজিয়ে  চট্টগ্রামবাসীকে উপহার দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময় ওই পার্কে তিনি উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের  সূচনা করেছিলেন। সে ঐতিহাসিক পটভূমিও সেখানে থাকবে কারণ মানুষ বিপ্লব উদ্যানে যায় কিন্তু বিপ্লব উদ্যানের এই ঐতিহাসিক বিষয়ে কোন স্মৃতিচিহ্ন তারা দেখতে পায় না। কোন ধরনের পটভূমি সেখানে দেখতে পায় না। সেটাও ইনশাল্লাহ আমরা করে দিব। চাদগাও তে যে  পার্কটি বন্ধ হয়ে পড়ে  আছে সেটাও আমরা মন্ত্রণালয়ের কাছে চেয়েছি। সেটাও ইনশাল্লাহ আমি নতুন করে চালু করে দিব।  আমবাগানে ওয়াসিম আকরাম পার্কেরও কাজ চলছে। অনেকগুলো পার্কের কাজ কিন্তু আমরা শুরু করেছি।  এর বাহিরে নগরীতে এখন ১১টি মাঠ নির্মাণের কাজ চলছে।  ১১ নং ওয়ার্ডে বহরুপী মাঠ, ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ মাঠ, সদরঘাটের বালুর মাঠ, বাকলিয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মহসিন কলেজের মাঠ, নাসিরাবাদের মাঠ,  বাকলিয়া স্কুলের মাঠ, হালিশহর এইচ ব্লকের মাঠ সবগুলো শিশুদের খেলার সুস্থ বিনোদনের উৎস হয়ে উঠবে।  পর্যায়ক্রমে ৪১ টা ওয়ার্ডে ইনশাল্লাহ ৪১ টা খেলার মাঠ আমি করে দিয়ে যাব ইনশল্লাহ। 


অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান জি এম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর,
২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল সর্দার,
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, ডবলমুরিং থানা সেচ্ছাসেবকদল সদস্য সচিব মাসুদুর রহমান মোহন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

1

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

2

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

3

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

4

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

5

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

6

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

7

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

8

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

9

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

10

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

11

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

12

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

13

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

14

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি'র প্রার্থী বদলের দাবিতে মানববন্

15

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

16

ঢাকা -২০-ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয়বাদী ছ

17

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

18

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

19

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

20