জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আখাউড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো আনিছুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে “সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক” আখ্যা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেছেন—“দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অপরিহার্য জাতীয় নেতা ও রাজনৈতিক অঙ্গনের টার্নিং পয়েন্ট। মানবমুক্তির অগ্রদূত এই নেত্রী আবারও প্রমাণ করেছেন— তিনি দেশের মানুষের হৃদয়ের মানুষ।”

রবিবার (৭ ডিসেম্বর) আখাউড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী খড়মপুর শাহ পীর কল্লা শহীদ দরগাহ শরীফ মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান পিপি,

আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, সিনিয়র সহসভাপতি কাউন্সিলর বাহার, উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন জালু ও এলাই মিয়া এ ছাড়া উপস্থিত ছিলেন—
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমেদ, সদস্য সচিব নয়ন ভূঁইয়া, বিএনপি নেতা সোহেল খান খাদেম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, সাবেক আহ্বায়ক ইমরান মোল্লা, সদস্য সচিব মোবারক মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন—
“জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, জাতির অভিভাবক—একজন সত্যিকারের মুরব্বি। দেশের সংকটময় সময়গুলোতে তিনি জনগণের ভরসা। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি— তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারেন।”

দোয়া মাহফিল শেষে খরমপুর দরগাহ শরীফে শতাধিক মুসল্লি, ফকির ও অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়। প্রধান অতিথি কবীর আহমেদ ভূইয়া জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দরগাহ জিয়ারত করেন। পরে দরগাহ শরীফের প্রধান ইমাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্র

1

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

2

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

3

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

4

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

5

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

6

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

7

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

8

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

9

মঠবাড়িয়া হাসপাতালের পুরাতন ভবন অপসারনে অবহেলা

10

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

11

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

12

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

13

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

14

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠি

15

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

16

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

17

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

18

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

19

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

20