জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আইসিইউতে নুর, চোখ, চোয়াল ও নাকে গুরুতর আহত

মোঃ সোলায়মান হোসেন।।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে রাজধানীর বিজয়নগরে। আইনশৃঙ্খলা বাহিনীর একশনে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। নুরুল হক নুরকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আইসিইউর ৯ নম্বর বেডে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। তার অবস্থা নিয়ে ৪৮ ঘণ্টা না গেলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে রাত ১১টার দিকে আনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে আসেন। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা। তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অবরুদ্ধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।  রাজধানীর বিজয়নগরে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে। পরিস্থিতি রাত ৯টার দিকে উত্তপ্ত হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন পুলিশকে লক্ষ্য করে। আইনশৃঙ্খলা বাহিনী একপর্যায়ে ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন সংবাদ সম্মেলনের। তাদের ওপর এ সময় লাঠিচার্জ করা হয়, যার ফলে গুরুতর আহত হন নুরুল হক নুরগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের ওপর তখনই হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নুরুল হক নুর এতে মারাত্মকভাবে আহত হন। জানা গেছে, এই ঘটনায় শতাধিক নেতা কর্মি আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

1

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

2

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

3

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

4

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

5

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

6

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

7

জামায়াতের অবস্থান কর্মসূচি

8

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

9

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

10

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

11

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

12

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

13

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

14

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

15

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

16

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

17

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

18

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

19

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

20