জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

অতিরিক্ত ভাড়া আদায়ে দুই পরিবহন কর্মী আটক

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজন বাস শ্রমিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৩রা জুন, ২০২৫) সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।    গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—আমিরুজ্জামান লিমন (৩২), এজে পরিবহনের সঙ্গে যুক্ত এবং মো. বোরহান উদ্দিন (৩০), শাহজালাল পরিবহনের কর্মী। অভিযানে ধৃতদের অতিরিক্ত ভাড়া আদায় করতে গিয়ে হাতেনাতে আটক করা হয়।  পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।    সাম্প্রতিক সময়ে জনসাধারণের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় সারা দেশে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।    আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনিয়ম প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

1

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

3

ভয় দেখাতেই মাঠে নেমেছি

4

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

5

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

6

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

7

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

10

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

11

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

13

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

14

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

15

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

16

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

17

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

18

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

19

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

20