জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাময়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

শাহ্ মো মুশফিকুর রহমান।।

আসন্ন সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা মো: সিরাজুল ইসলাম নামের একজন প্রভাবশালী ও তরুণ নেতাকে আনুষ্ঠানিক ভাবে সাদুল্লাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছে সাদুল্লাপুর  উপজেলা জামায়াত। প্রার্থিতা ঘোষণার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করে উপজেলা বাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। নির্বাচনী মাঠে তার এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

প্রকাশিত বার্তায় তিনি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকল শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। তিনি উল্লেখ করেন, প্রার্থী ঘোষণার পর যারা তাকে নিয়ে লিখেছেন, পোস্ট করেছেন এবং উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাদুল্লাপুর উপজেলাবাসীর উদ্দেশে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরেন, যার মূল লক্ষ্য 'পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ পলাশবাড়ী' নির্মাণ। তার নির্বাচনী ওয়াদাগুলোর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে:
ক. রাজনৈতিক শিষ্টাচার ও মেধার মূল্যায়ন।
খ. মাদকমুক্ত যুব সমাজ গঠন ও জননিরাপত্তা জোরদারকরণ।
গ. সড়ক সংস্কার ও নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা।
ঘ. শিক্ষা প্রতিষ্ঠানের মান সংরক্ষণ এবং শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অগ্রাধিকার।
ঙ. কৃষকদের উন্নয়নের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি, যেমন – উন্নত বীজ, সার এবং সেচ ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি করা।

বার্তার শেষে তিনি আরো বলেন, "আমরা সেবক হিসাবে উপজেলাবাসীর পাশে থাকতে বদ্ধ পরিকর।" তিনি সকলের নেক তৎপরতা কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীতি ও আদর্শের ওপর ভিত্তি করে দেওয়া এই বার্তাটি স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে। প্রার্থীর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এবং 'সেবক' হিসেবে কাজ করার অঙ্গীকার, বিশেষত মাদকমুক্ত যুব সমাজ ও চাঁদাবাজমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির ওয়াদা, সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। তাকে নিয়ে সামাজিক মাধ্যমেও জোর আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

1

প্রকৃতি–পরিবেশ–জীবন

2

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

3

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

4

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

5

পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনায় গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরা

6

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

7

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

8

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

9

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

10

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

11

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

12

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

13

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

14

গলাটিপে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে সর্বস্ব নিয়েগেল মৌসুমী শ্রম

15

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

17

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

18

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

19

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

20