জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

রাশিদুল ইসলাম।।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরুল মুজাহিদিন, শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ)। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। আজ দেশে ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।”
তিনি আরও বলেন, “এই দেশের মাটি ও মানুষের আত্মার সঙ্গে ইসলাম গভীরভাবে জড়িত। যারা ইসলামকে দূরে সরিয়ে দিয়ে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তারা এ দেশের চেতনাকে ধ্বংস করতে চায়। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ইসলামি আদর্শে ফিরে যাওয়া এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা।”
গণসমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণও উপস্থিত ছিলেন। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া জনগণের মুক্তি নেই।
সমাবেশে বক্তারা নির্বাচন, দুর্নীতি, নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে ইসলামী দৃষ্টিভঙ্গিতে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
গণসমাবেশে অংশগ্রহণকারী জনতার উপস্থিতিতে রাজিবপুরের রাজপথ মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

1

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

2

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

3

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

4

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

5

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

6

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

7

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

8

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

9

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

10

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

11

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

12

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

13

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

14

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

16

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

17

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

19

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

20