সাইফুর রহমানপারভেজ
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাবেক এমপি খৈয়মের যৌথসভা অবৈধ দাবি করে উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির নাম ব্যবহার করে আয়োজিত যৌথসভাকে অবৈধ ও গঠনতন্ত্রবহির্ভূত দাবি করেছে গোয়ালন্দ উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত সোমবার (১৬ জুন) গোয়ালন্দ কমিউনিটিসেন্টারে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে ‘উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা’ অনুষ্ঠিত হয়। তবে বর্তমান অনুমোদিত বিএনপি কমিটি বলছে, এ সভায় যারা অংশ নিয়েছেন, তারা সকলে পদহীন এবং অনেকেই দীর্ঘদিন নিষ্ক্রিয়। এমনকি আওয়ামী লীগ থেকে আগত ব্যক্তিরাও এ সভায় উপস্থিত ছিলেন বলে দাবি করেন বক্তারা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ বলেন, ‘এ ধরনের সভা দলের গঠনতন্ত্রের লঙ্ঘন। দলের অনুমোদিত কমিটি ছাড়া অন্য কেউ এ ধরনের সভা আয়োজনের অধিকার রাখে না। তৃণমূল বিএনপি এসব অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানায়।’
তিনি আরও জানান, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদিত এবং সকল ইউনিট কমিটি যথাযথভাবে কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে।
তিনি দাবি করেন, বিএনপির আদর্শ ও শৃঙ্খলা ভেঙে কেউ ব্যক্তিস্বার্থে বিভাজনের চেষ্টা করলে দলীয় কর্মীরা তা কখনোই মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সহ সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

1

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

2

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

3

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

4

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

5

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

6

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

7

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

8

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

9

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

10

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

11

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

12

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

13

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

14

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

15

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

16

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

17

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

18

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

20