জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে যুবদল কর্মির গুলিতে জামায়াতের ২কর্মি গুলিবিদ্ধ

শাহাদাৎ বাবু।।

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মির গুলিতে ২ জামায়াত কর্মি গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, গতকাল রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ গ্রামের ওয়াসেকের দোকানের সামনে তারা গুলিবিদ্ধ হন।  

গুলিবিদ্ধরা হলেন, মো. সজীব হোসেন (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সদস্য এবং একই এলাকার বাসিন্দা।  

খোঁজ নিয়ে ও জামায়াতের যুব বিভাগের নেতাদের সাথে কথা বলে জানা যায়, গত শুক্রবার ১৫ আগস্ট বিকেলে উপজেলার গোপালপুর হাইস্কুল মাঠে মনির পাটোয়ারী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মি রাসেলের সাথে বিএনপির কর্মি মানিকের বাকবিতন্ডা হয়। এরপর একই দিন সন্ধ্যায় যুবদল কর্মি হাবিব ও ছাত্রদলের কর্মি মহসিনের নেতৃত্বে অস্ত্র নিয়ে মহড়া দেয় একদল অস্ত্রধারী। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মিদের ধরতে পুনরায় তল্লাশী চালায় তারা।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো.জাকির হোসেন অভিযোগ করে বলেন, রোববার সন্ধ্যায় বিষয়টি সমাধানের জন্য স্থানীয় লোকজনের মধ্যস্থতায় বসলে যুবদল কর্মি হাবিব ও ছাত্রদলের কর্মি মহসিনের নেতৃত্বে লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ ও মানিক মিলে জামায়াত কর্মিদের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাবিব তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জামায়াতের যুব বিভাগের কর্মি সজীব ও তুষার গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে জানতে চেয়ে যুবদল কর্মি হাবিব ও ছাত্রদল কর্মি মহসিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবো।

ওসি লিটন দেওয়ান আরও বলেন, স্কুলের ভবনের ছাদের ওপরে উঠে, ভালো ভাবে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। আরও অভিযোগ ছিল খেলায় জুনিয়র খেলোয়ার সুযোগ পায়, সিনিয়র খেলোয়াররা সুযোগ পায় না। এসব নিয়ে স্থানীয় মুরুব্বিরা সন্ধ্যার দিকে বৈঠকে বসে মিটমাট করে দেয়। যাতে আর কোন সমস্যা না হয়। কিন্ত বৈঠক শেষে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

1

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

2

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

3

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

4

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

5

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

6

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

7

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

8

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

9

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

10

০৪ জেলায় ঝড়ের আভাস

11

সোনাগাজীতে যুবদল কর্মীকে অস্ত্রের নাটক সাজিয়ে ফাঁসানোর অভিযো

12

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

13

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

14

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

15

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

16

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

17

ঝিনাইদহে মাটি খেকোদের দৌরাত্ম, টপ সয়েল যাচ্ছে ইট ভাটায়

18

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

19

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

20