জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমরা আওয়ামী লীগ চাই না জয় বাংলা চাই, শেখ হাসিনা চাই না বঙ্গবন্ধু চাই -কাদের সিদ্দিকী

‎কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না; জয় বাংলা চাই। শেখ হাসিনাকে চাই না বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নাই। আর যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, জিয়াউর রহমানকে গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান সম্পর্কে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ কিন্তু তার মুক্তিযুদ্ধ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার থেকেও বড় মুক্তিযোদ্ধা।
‎তিনি আরো বলেন, শেখ হাসিনা যখন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইত না, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছি না। কাদের সিদ্দিকী বলেন, সেদিন ভূয়াপুর গিয়েছিলাম; মিটিং শেষে দালাল দালাল বলে শ্লোগান দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। দালাল বলা খারাপ না। একাত্তুরের দালাল আর আজকের দালালের মধ্যে পার্থক্য আছে। বলছে বলুক, জয় বাংলা চলবে না চলুক। তুমি বল চলবে না, আমি বলি চলবে। প্রতিবাদ করলে করুক, মিছিল করলে করুক তবে মানুষ কি বলে সেটা শুইনা দেইখো। 
‎তিনি শনিবার বেলা বারোটায় দলীয় কার্যালয় খান মার্কেটে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
‎উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আব্দুস সবুর খাঁনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, আব্দুল্লাহ ফির প্রতীক, এটিএম সালেক হিটলু,আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, দেলোয়ার হোসেন মাস্টার দুলাল হোসেন প্রমূখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

1

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

2

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

3

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

4

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

5

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

6

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

7

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

8

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

9

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

10

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

11

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

12

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

13

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

14

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

15

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

16

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

17

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

18

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

19

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

20