জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

গাজী হাবিব।।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি- প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মেজর সজীব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, সাতক্ষীরা জেলার জমায়েতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশীদ ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

 এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন,   মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উদ্যোক্তা নাজমুন নাহার, ফারিয়া আলম মিথিলা প্রমুখ।

সাতক্ষীরা জেলার ৭০ জন যুব'র মাঝে ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান  সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

1

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

2

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

3

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

4

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

5

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

6

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

7

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

8

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

9

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

10

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

11

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

12

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

13

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

14

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

15

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

16

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

17

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রোগীর ম

18

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

19

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

20