জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আরও ৩ টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে শীতলক্ষ্যায় নদীর উপরে

মিজানুর রহমান।।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে আরও ৪টি সেতু নির্মাণের পরিকল্পনা চলছে সরকারের। ইতোমধ্যে ৫ নং ঘাট থেকে ২৩ নং ওয়ার্ডের ইস্পাহানি দিয়ে সদর-বন্দরবাসীর যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। বাকি ৩টি সমীক্ষা কাজ চলছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২ টি রেল সেতু ও একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু নির্মাণ করা হতে পারে। এর জন্য সম্ভাব্য স্থান নির্বাচন করা হতে পারে।বন্দরনগরী চট্টগ্রামকে বলা হয় দেশের দ্বিতীয় রাজধানী। সড়ক পথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৮০ কিলোমিটার হলেও রেলপথে এ দূরত্ব ৩২০ কিলোমিটার। এই পথে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করতে হয় টঙ্গী-ভৈরব-আখাউড়া ঘুরে। এতে সময় বেশি লাগে। এই বাড়তি সময় কমিয়ে এনে ট্রেনযাত্রা সহজ করতে ঢাকা-লাকসাম কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পের আওতায় শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে একটি রেল সেতু নির্মানেল পরিকল্পনা চলছে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে এই মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বালিয়াপুর থেকে নিমতলী-কেরানিগঞ্জ-ফতুলা-বন্দর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত ৩৯.২৪ কিলোমিটার দীর্ঘ পথ নির্মাণ করা হবে।
শীতলক্ষ্যা নদীর দুই তীরকে একত্রিত করতে প্রকল্পটির আওতায় ক্যাবল স্টেট ব্রিজ নির্মাণের পরিকল্পনা চলছে। এ ব্রিজে নদীতে কোন পিলার হবে না।
এ ছাড়াও শহরের ৫ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল সেতু নির্মাণের কাজ চলছে। এই সেতুটি নির্মিত হলে শহরের ৫ নম্বর ঘাট এলাকার সঙ্গে বন্দর উপজেলার একরামপুর এলাকার সংযোগ স্থাপিত হবে এবং শহর ও বন্দরের মধ্যে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। কিছু রাজনৈতিক দল সেতুটি নির্মাণের স্থান নিয়ে আপত্তি জানালেও, বর্তমানে ৫ নম্বর ঘাট এলাকাতেই সেতু নির্মাণের জন্য স্থান প্রস্তুত করার কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

1

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

2

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

3

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

4

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

5

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

6

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

7

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

8

গজারিয়ায় একের পর এক দুর্ধর্ষ ডাকাতি

9

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

10

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

11

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

12

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

13

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

14

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

15

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

16

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

17

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

18

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

19

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

20