জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে বেতনের দাবিতে শ্রমিকদের ধর্মঘট। বিপাকে ১৩০ বাংলাদেশী

লুৎফুর রহমান।।

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রম বাজার কুয়েত। বিভিন্ন পেশায় প্রতিদিন অনেক প্রবাসী পাড়ি জমান পারস্য উপসাগরীয় এ দেশটিতে।সম্প্রতি অভিযোগ উঠেছে কুয়েতের পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে। কোম্পানিটিতে কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে গেলে দেশটির আইন অনুসারে তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
কুয়েতের শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় শ্রমিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানায়।
বিষয়টি নিশ্চিত করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানান, এরই মধ্যে কোম্পানিটি কিছুসংখ্যক বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে। শ্রমিকদের অবস্থান ও দাবিদাওয়া নিয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে।
রাষ্ট্রদূত জানান, রোববার দূতাবাসের জরুরি হটলাইনে শ্রমিকদের গ্রেপ্তারের তথ্য জানানো হলে, শ্রম মিনিস্টার আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট থানায় যান। সেখানে শ্রমিকদের কাছ থেকে জানা যায়, তারা গত মার্চ মাস থেকে কোনো বেতন পাননি। এর প্রতিবাদে ২১ জুলাই থেকে তারা কর্মবিরতি পালন করে আসছিলেন।
পরদিন শ্রমিকরা কুয়েতের ফান্তাস থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এরপর থানার নির্দেশে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শ্রমিকদের ডেকে নেওয়া হয় এবং পরে সবাইকে প্রত্যাবাসন কেন্দ্রে (ডিপোর্টেশন সেন্টার) পাঠানো হয়।
এদিকে, ক্যাপ টেক কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন। মালিকপক্ষ এক মাসের বেতন পরিশোধ করে বাকি বেতন তিন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।
রাষ্ট্রদূত জানান, কোম্পানির সঙ্গে পূর্বেও বেতনসংক্রান্ত বিরোধ দেখা দিলে ২০২৪ সালের নভেম্বরে দূতাবাসের হস্তক্ষেপে তা সমাধান হয়েছিল। তবে এবার শ্রমিকেরা আগেভাগে দূতাবাসকে কিছু জানায়নি, যার ফলে দূতাবাস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেনি।
বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ প্রেক্ষাপটে কুয়েতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং জনশক্তি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছে।
রাষ্ট্রদূতের মতে, এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সাড়া মেলেনি। তবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।সেই সাথে কোন খবর পেলে সাথে সাথে এ সমস্যা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

1

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

2

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

3

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

4

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

5

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

6

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

7

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

8

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

9

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

10

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

11

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

12

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

13

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

14

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

15

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

16

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

17

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

18

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

19

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

20