জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

‘ভয়ংকর’ মোস্তাফিজকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে শ্রীলঙ্কার

আইপিএল খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তবে আইপিএলেই পাওয়া চোটের কারণে পড়ে খেলা হয়নি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোস্তাফিজ আবার ক্রিকেটে ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। দলটির বিপক্ষে মোস্তাফিজের রেকর্ডও বেশ ভালো। সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল।  

এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ইকোনমিটাও ভালো, ওভারপ্রতি ৫.০৬।  বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই মোস্তাফিজকে নিয়ে কথা বলতে হলো শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালাঙ্কাকে।

কলম্বোয় আজ সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা বলেছেন, ‘মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।’

ওয়ানডে সংস্করণে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ১২টি জয় বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুটি দুটি ওয়ানডে সিরিজই জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুটি সিরিজই ২–১ ব্যবধানে জিতেছে এর আগে কখনো শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে না পারা বাংলাদেশ।  

এবারও  যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনটাই মনে করেন আসালাঙ্কা, ‘প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তারাও সাম্প্রতিক অতীতেও ভালো খেলেছে। আমরা শেষ যে ওয়ানডে সিরিজটা খেলেছি বাংলাদেশে, সেটিও মনে হয় বাংলাদেশ জিতেছে। তাই এটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

২০১৮ সালে নিদাহাস ট্রফি থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে একটা বাড়তি রোমাঞ্চের তৈরি হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের ঘটনাকে কেন্দ্র করে যা আরও বেশি উত্তেজনায় পৌঁছেছে। এবারও কি তেমন কিছু থাকবে?

এবার আসালাঙ্কার উত্তর, ‘আমরা ভালো বন্ধু বলেই মনে হয়। কিন্তু যখন ক্রিকেট মাঠে খেলার বিষয় আসে, তখন একটা বৈরিতা দেখা যায়। সবাই এটা দেখতেও চায়। ওই ধরনের ম্যাচ, উত্তাপ। কিন্তু দিন শেষে আমরা ভালো বন্ধু।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

1

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

2

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

3

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

4

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

5

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

6

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

7

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

8

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

9

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

11

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

12

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

13

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

14

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

15

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

16

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

17

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

18

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

19

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

20