জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তিন সপ্তাহের জন্য বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হচ্ছেন জুলিয়ান উড

এম জিশান পারভেজ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর থেকেই ব্যস্ত সময় পার করতে হয়েছে লিটনদের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা থেকে ফিরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে খেলতে হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা খেলার পর অবশেষে একটু ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।


পাকিস্তান সিরিজ শেষে সবাই যার যার মতো ছুটি কাটাচ্ছেন। যদিও খুব বেশি দিনের ছুটি পাচ্ছেন না তারা। আগষ্টে ভারত না আসায় ওই সময় এশিয়া কাপের প্রস্তুতির জন্য ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও একই সময়ে সিরিজ আয়োজন করতে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কাউকে না পাওয়া গেলে মাসজুড়ে হতে পারে ক্যাম্প। যার শুরুটা হচ্ছে ৬ আগষ্টে থেকে।


সেই ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন জুলিয়ান উড। ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর লিটনদের ব্যাটিং দেখছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব কমিয়ে বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের চিন্তা করছে বিসিবি। আপাতত তিন সপ্তাহের জন্য জুলিয়ান উডকে আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও লম্বা সময়ের জন্য তাকে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।


বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে বলেন, ‘আমরা আশা করি এশিয়া কাপের আগে আমাদের যে ক্যাম্পটা হবে সেটার আগেই সে (জুলিয়ান উড) চলে আসবে।’ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বদলে দিয়েছেন জুলিয়ান উড। পাওয়ার হিটিং কোচ হিসেবে দারুণ চাহিদা রয়েছে তাঁর। বেশ কিছু তারকা ক্রিকেটারের সঙ্গে এককভাবে কাজ করে তাদেরকে বদলে নিয়েছেন ইংলিশ এই কোচ।


২০২২ সালে বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। পরের বছর কাজ করেছেন চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। চলতি বছর আইপিএলের ফাইনাল খেলা পাঞ্জাব কিংসের সঙ্গেও ছিলেন তিনি। বাংলাদেশে কাজ করতে ইতোমধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে আলাপ করেছেন ৫৬ বছর বয়সি এই কোচ। আপাতত তিন সপ্তাহের জন্য এলেও লম্বা সময়ের জন্যও কাজ করতে পারেন তিনি।


এ প্রসঙ্গে ক্রিকবাজকে জুলিয়ান উড বলেন, ‘হ্যাঁ, সিমোর (ফিল সিমন্স) সঙ্গে আমি কথা বলেছি। আগষ্টে আমি মূলত তিন সপ্তাহের জন্য আসছি। আমি এমনটাই শুনেছি। কিন্তু এটা এখনো নিশ্চিত নয়। বেশিদিনের জন্যও হতে পারে। আপনি বিসিবির সঙ্গে কথা বলতে পারেন। এশিয়া কাপকে সামনে রেখে আগষ্টে ঢাকায় আসব। আমি জানি না, আমার মনে এটা (চুক্তি বাড়বে কিনা) বিসিবির উপর নির্ভর করছে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

1

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

2

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

4

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

5

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

7

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

8

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

9

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

11

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

12

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

13

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

14

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, আলীকদম সদর থা

15

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

16

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

17

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

18

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

19

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

20