জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান


এমডি রাতুল হাসান লিমন

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেফতারের প্রায় ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের একটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহদী হাসানকে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার আশপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতারের পর তাকে মুক্ত করার দাবিতে পরদিন শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী হাসান। সেখানে ওসির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি অতীতের একটি সহিংস ঘটনার প্রসঙ্গ তোলেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মাহদী হাসান ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে ব্যাখ্যা করেন। এ ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
মামলার শুনানি শেষে আদালতের জামিন আদেশে আপাতত মুক্তি পেলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ছাত্র সংগঠন অঙ্গনে আলোচনা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

1

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

2

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

3

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

4

বাবা দিনমজুর, কিন্তু স্বপ্ন ছিল আকাশসম। ঢাকা ও চট্টগ্রাম বিশ

5

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

6

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

7

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

8

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

9

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

10

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

11

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

12

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

13

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

14

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

15

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

16

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

17

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

18

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

19

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

20