জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে বরণ

মোঃ তারিকুল ইসলাম।।

কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুসাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেছেন অত্র মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা।
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে এক আয়োজনের মাধ্যমে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন–
মোঃ আব্দুস সাত্তার ভূইয়া – সদস্য সচিব
মোঃ আব্দুল হামিদ সরকার – অভিভাবক সদস্য
মোঃ আলাউদ্দিন – সাধারণ শিক্ষক সদস্য 
সভাপতি মোহাম্মদ ইয়া মুসা হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের কৃতি সন্তান, মোঃ বাচ্চু মিয়া মেম্বারের জ্যেষ্ঠ পুত্র। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবে এলাকায় সুপরিচিত।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়া মুছা বলেন, “এমন একটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য এক গর্বের বিষয়। আমি শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও সমৃদ্ধ ও সফল হবে ইনশাআল্লাহ।”
এসসয় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোখলেছুর রহমান বাবু, যুগ্ম-আহবায়ক, হোমনা উপজেলা যুবদল, মোঃ শাইজুদ্দিন শাজু, আহবায়ক, হোমনা উপজেলা ছাত্রদল, মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসা আরও উন্নতির পথে এগিয়ে যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

1

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

2

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

3

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

4

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

5

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

6

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

9

কালিগঞ্জে দঃ শ্রীপুরে ধানেরশীষকে বিজয়ী করতে সনাতনী ধর্মবলম্

10

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

11

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

12

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

13

সরাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

14

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

15

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

16

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

17

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

18

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

19

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

20