মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান

সুনামগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
২৬ মে সোমবার দুপুরের পর এই অভিযান পরিচালনা করেন সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।
হাসপাতালের চিকিৎসা সেবা,ওষুধে অনিয়ম এবং চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগের সত্যতা যাচাই করেন দুর্নীতি দমন কমিশন টিম।
 ঘণ্টা দুয়েক অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সরকারি ওষুধের ফার্মেসি, স্টোর রুম ও প্রশাসনিক কক্ষের বিভিন্ন নথিপত্র যাচাই করে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা।
হাসপাতালের বিভিন্ন সময়ে বরাদ্দকৃত সরকারি ওষুধ ছাড়াও বিভিন্ন পণ্য ও টেন্ডারের মাধ্যমে ওষুধ ক্রয়ের কোন ডকুমেন্টস  পাওয়া যায়নি। হাসপাতালে রোগীদের মানসম্মত সেবা না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতায় দায়িত্বশীলদের অবহেলার পাশাপাশি  হাসপাতাল প্রধান সহ বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও ডাক্তাররা নিয়ম মেনে অফিস করেন না। সপ্তাহের প্রায় দিন হাসপাতালে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সুলেমান নামের হাসপাতালের সাবেক এক কর্মচারী সংশ্লিষ্টদের সাহায্য নিয়ে অনিয়ম দুর্নীতি করার এমন  তথ্য পাওয়া গেছে বলে জানান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা।
সকল ডকুমেন্টস যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান দুর্নীতি দমন কমিশনের এই কর্মকর্তা।
এদিকে দুর্নীতি দমন কমিশন আংশিক অভিযানের দিন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবু্ুবুর রহমান অনুপস্থিত ছিলেন। তাই দাপ্তরিক অনেক কিছুই জানা ছিল না ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এই কর্মকর্তার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

1

জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদ

2

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

3

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

4

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

5

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

6

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

7

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

8

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

9

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

10

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

11

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

13

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

14

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

15

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

16

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

17

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

18

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

19

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

20