মোঃ হামিদুর রহমান
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাপাহারে আম বাজারকে কেন্দ্র করে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান

নওগাঁর সাপাহারে আম বাজারকে ঘিরে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। এ সময় সেনাবাহিনী ও সাপাহার থানা অফিসার ইনচার্জ আব্দুল আজিজ ও পুলিশের সদস্যরাও অভিযানে অংশ করেন ।

অভিযানকালে জিরো পয়েন্টসহ প্রধান সড়কের দুই পাশে কমপক্ষে ১০ ফুট জায়গা খালি রাখার নির্দেশ প্রদান করা হয়। এতে করে চলাচলের পথে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও সেলিম আহমেদ।

তিনি বলেন, “স্কুলগামী ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং সাধারণ জনগণের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। রাস্তার দুই পাশ পরিষ্কার ও যানজটমুক্ত রাখলে জনগণের ভোগান্তি কমবে এবং শহরের সৌন্দর্যও বজায় থাকবে।”

অভিযান শেষে জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত ব্যবসায়ী ও যানবাহন চালকদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয় এবং নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।

সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের এ সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

1

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

2

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

3

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

4

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

5

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

6

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

7

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

8

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

9

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

10

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

11

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

12

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

13

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

14

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

15

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

16

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

17

এলাকার বাস্তবতায় প্রার্থী পরিবর্তনের দাবি: জাহাঙ্গীর মোল্লা

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

19

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

20