জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সব ধরনের ইটভাটা বন্ধের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান জেলা প্রশাসন

উমংনু মারমা 
বান্দরবান প্রতিনিধি

গত শনিবার (২৪ আগস্ট) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী- অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাঠ ও বনজ দ্রব্য ব্যবহারকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য পার্বত্য বান্দরবান জেলায় অবৈধ ও অননুমোদিত সকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়াও উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা ও থানচি উপজেলাসহ বান্দরবান জেলায় মোট ৬৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে শুধু লামা উপজেলা সদর ও ফাইতং ইউনিয়নেই রয়েছে ৩৮টি ইটভাটা। এরই মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী লামা উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি ঢাকা পোস্টকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান জেলায় কোনো ইটভাটা চলবে না। আদালতের নির্দেশনায় ফাইতং ইউনিয়নে ইতিমধ্যে ছয়টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

1

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

2

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

3

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

4

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

5

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

6

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

7

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

8

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

9

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

10

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

11

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

12

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

13

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

14

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

15

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

16

কাগজ নেই স্বীকার করলেও প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল, থামছেন

17

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

18

জমি তুমি কার

19

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

20