জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় এক পরিবারের জমি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে অসহায় ব্যক্তি প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে মামলা বিচারাধীন আছে এবং ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হলেও প্রতিপক্ষ আইন না মেনে বাড়ি নির্মাণের কাজ আংশিক শেষ করেছে। বাকি নির্মাণ কাজ শেষ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। নথি সূত্রে জানা গেছে- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের চন্ডিপুর মৌজার ১৭৩ জে.এল নম্বরের ৫৯২ খতিয়ানের আরএসের আট দাগের এক একর দশমিক ৬৩ শতক জমির মধ্যে শুন্য দশমিক ২৫ শতক জমির মালিক সাদিকুল ইসলাম মিঠু। কিন্তু প্রতিবেশী শফিকুল ইসলাম সম্পূর্ণ অবৈধভাবে জোরপূর্বক দেড় শতক জমি দখল করে বাড়ি নির্মাণকাজ শুরু করে। তবে নির্মাণকাজে সাদিকুল ইসলাম মিঠু বাধা দিলে শফিকুল ইসলাম ও তার লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করে ও বিভিন্ন ধরণের হুমকি দেন। নিরুপায় হয়ে সাদিকুল ইসলাম আদালতের আশ্রয় নেন। গত ২৯-০১-২৪ তারিখে আদালত ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। যা বর্তমানে বহাল আছে। এবিষয়ে প্রতিবেশী শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৪ ইঞ্চি জমি ছেড়ে বাড়ি নির্মাণকাজ শুরু করা হয় এবং তার জমির পরিমাণ সাড়ে ২৩ শতক। তাছাড়া আইনী জটিলতায় বাড়ি নির্মাণকাজ সম্পন্ন করতে না পারায় আমরা দীর্ঘদিন যাবত পরিবারের সকল সদস্য মাত্র একটি ঘরে বসবাস করে আসছি। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশনা মেনেই আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণকাজ বন্ধ করে এসেছি। আদালতের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাড়ি নির্মাণকাজ বন্ধ থাকবে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গত ২৫ মার্চ আদালত থেকে একটি নোটিশ প্রাপ্তির আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

1

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

2

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

3

শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্

4

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

5

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি দখল ও হামলার ঘটনায় দোষীদের বিচারের

6

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

7

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

8

বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘মানসিক সমস্যা’ দেখছেন ল্যাঙ্গেভেল

9

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

10

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

11

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

12

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

13

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

14

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালি

15

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

16

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

17

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

18

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

19

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

20