জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের বড়খাতা নেসকো বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ

নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (নেসকো)এর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আওতাধীন বড়খাতা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক'র বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি,ওই কর্মকর্তা বিদ্যুৎ সংযোগ, বিল সংশোধন ও মিটার পরিবর্তনের মতো নিয়মিত সেবাগুলোতে অকারণে জটিলতা তৈরি করছেন এবং অসদাচরণ করছেন।
ভুক্তভোগী আনিচ বলেন, সেবার জন্য আবেদন করলেও সেগুলো যথাসময়ে নিষ্পত্তি করেন না নির্বাহী প্রকৌশলী। অনেক ক্ষেত্রে ঘুষ বা অনৈতিক সুবিধার ইঙ্গিত দেন তিনি।এমনকি গ্রাহকের বিল বাকি থাকলে অন্য গ্রাহকের মিটার খুলে নিয়ে আসার মত গুরুতর অপরাধেও জড়িত বলে জানান খোদ বিদ্যুৎ অফিসরই একটি সুত্র।
পুরো অফিসটি তিনি স্বৈরাচারী কায়দায় পরিচালনা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের । 
ছালাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, সেবা নিতে গিয়ে কর্মকর্তার রূঢ় ভাষা ও অবহেলার শিকার হতে হয় সব সময় এজন্য সেখানে সেবা গ্রহীতারা যেতে চায় না। পুরো অফিস স্বৈরাচারের দোসর দিয়ে ভরা। তারা মিটার না দেখেই বিল তৈরি করে শুধু মাত্র গ্রাহকেদের হয়রানি করার উদ্দেশ্যে । 
এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ হলো বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসগুলোতে এসি (এয়ার কন্ডিশনার) ব্যবহারে সংযম দেখানোর কথা বলা হলেও, সেই নির্দেশ অমান্য করে নেসকোর ওই নির্বাহী প্রকৌশলী নিজ কার্যালয়ে সারাদিন এসি চালু রাখেন। এতে একদিকে যেমন সরকারি নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় ভুক্তভোগী মানিক আক্ষেপ করে বলেন, সাধারণ মানুষ যখন বিদ্যুৎ সংকটে ভোগে,তখন সরকারি ওই কর্মকর্তা নিজের কক্ষে ঠাণ্ডা বাতাসে বসে থাকেন এটা কেমন বিচার?
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা নাজমুল হকের সাথে কথা বলতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথেও খারাপ ব্যবহার করেন এবং অভিযোগের বিষয়ে কোন বক্তব্য দিতে পারবেন না বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন।। 
নেসকোর রংপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা ওই কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহলের দাবি, সরকারি সেবায় দায়িত্বশীলতা এবং জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখা একজন কর্মকর্তার নৈতিক দায়িত্ব। ভুক্তভোগীরা আশা করছেন, নেসকো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

1

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

2

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

3

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

4

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

5

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

6

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

7

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

8

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

9

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

11

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

12

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

13

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

14

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

15

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

16

বরিশ চরকাউয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন

17

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

18

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

19

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

20