জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মাহিন খান

 ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণা করায় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল করিম শিকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ করা হয়। 

মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক এ্যাডঃশাহ আলম, এনসিপির উপজেলা সমন্বয়ক শাকিল আহমেদ,মূখ্য সমন্বয়ক তানিম আহমেদ,এনসিপির যুব সংগঠন এর কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক বদিউন নবি পলাশ, ইসলামি ছাত্র শিবির এর জেলা সভাপতি এনামূল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে বিএনপির যুবদল নেতা ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি বাচ্চু হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার এড়াচ্ছেন। সমাবেশে বক্তাতারা আরও বলেন, "সন্ত্রাসীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও তাকে গ্রেপ্তার করা হয় না—এটি অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

1

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

2

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

3

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

4

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

5

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

6

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

7

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

8

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

9

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

10

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

11

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

12

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

13

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

14

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

15

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

16

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

17

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

18

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

19

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

20