জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

মোরছালীন  
নীলফামারীর কিশোরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি পিতা-পুত্র কে গ্রেফতার হয়েছে। রোববার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হল, নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।
জানা যায়, সেনা বাহিনী টহলের সময় রোববার গভীর রাতে নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেভাজন লোককে দেখতে পায়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ওই মাদক কারাবারি পিতা-পুত্রের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে সেনা বাহিনী। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও মাদক বেচাকেনায় ব্যবহৃত ২ টি বাটন মোবাইল জব্দ করা হয়। এসময় পিতা জিয়ারুল ও পুত্র নবিজুলকে আটক করা হয়। আটককৃত মাদক কারাবারি পিতা-পুত্র ও জব্দকৃত সামগ্রী পুলিশের নিকট হস্তান্তর করে সেনা বাহিনী। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এছাড়া এ মাদক কারাবারিদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে জানা গেছে।
কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, যৌথ অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

1

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

2

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

3

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

4

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

5

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

6

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

7

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

8

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

9

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

10

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

11

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

12

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

13

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

14

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

15

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

16

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

17

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

18

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

19

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

20