ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ঢাকার ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে রুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে ক্যাম্পাসে সমবেত হন এবং একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে নগরীর তালাইমারী মোড়ে গিয়ে বিকেল ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশের একটি ট্রাক সেখালে গেলে তারা সেটিতে হামলা চালানোর চেষ্টা করে।
এ সময় শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবির শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার কঠোর সমালোচনা করেন।
শিক্ষার্থীরা জানান, ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই পথ ছাড়বেন না।
মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, মহাসড়ক অবরোধ করলেও যান চলাচলে কোন সমস্যা হচ্ছে না। বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক
1
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা
2
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়
3
গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র
4
রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত
5
নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ
6
কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্