জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

 মো আমিনুল ইসলাম 

পিরোজপুরের মঠবাড়িয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং পরিবেশগত বাস্তুতন্ত্রের উন্নয়নে রূপান্তরের যুব ফোরামের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ ডিসেম্বর ২০২৫, এই দুই দিন মঠবাড়িয়া উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এবং হেলভেটাস (HELVETAS) ও জার্মান কো-অপারেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল সুন্দরবনের দূষণ কমানো এবং পরিবেশের বাস্তুতন্ত্রের উন্নয়ন (Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans)।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিলন হোসেন ও নাসরিন সুলতানা। তাঁরা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দূষণ রোধে যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩১ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ রক্ষায় ‘Youth Leadership’ বা যুব নেতৃত্বের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যেন তরুণরা ভবিষ্যতে সুন্দরবনের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
এ বিষয়ে রূপান্তরের জেলা প্রজেক্ট অফিসার শাহিদা বানু সোনিয়া জানান, “সুন্দরবন রক্ষায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের সদস্যরা পরিবেশ দূষণ রোধে আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবে। আমরা আশা করছি, তারা নিজ নিজ এলাকায় সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় এবং জনসচেতনতা তৈরিতে বলিষ্ঠ নেতৃত্ব দেবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

1

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

2

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

3

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

4

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

5

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

6

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

7

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

8

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

9

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

10

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

11

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

12

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

13

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

14

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

16

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

17

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

18

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

19

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

20