আবদুর রহিম ইসলাম রনি
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে উত্তম কৃষিচর্চায় নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছে পার্টনার প্রকল্প

ভূরুঙ্গামারীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে
কৃষক সেবা কেন্দ্র ও পার্টনার ফিল্ড স্কুল গুলো গুরুত্বপূর্ণ কাজ ও
দায়িত্ব পালন করে যাচ্ছে।
পার্টনার প্রকল্পে উপজেলায় এ পর্যন্ত ১০টি ইউনিয়নে ২৮ টি
পার্টনার ফিল্ড স্কুল- উত্তম কৃষি চর্চা ও কৃষক সেবা কেন্দ্র চালু
হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে ২৫ জন কৃষক-কৃষানীর সমন্বয়ে
পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) পরিচালনা করা হয়েছে।
এসব পার্টনার ফিল্ড স্কুলে কৃষকদের ১০ টি সেশনে দশ দিন
প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি
ও পরিবেশ বান্ধব চাষাবাদ এর উপর গুরুত্ব আরোপ করা হয়। সেশন শেষে
প্রত্যেক চাষীকে একটি করে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা
হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, পার্টনার প্রকল্পের
এ স্কুল ও সেবা কেন্দ্র গুলোতে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণের
মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও দক্ষ করে তোলা হয়েছে। যাতে
করে সাধারণ কৃষকও তাদের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে
নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রসর হতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সকল ইউনিয়নে
ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ফসলের উপর প্রশিক্ষণ দিয়ে কৃষকদের
দক্ষতা বৃদ্ধিতে এ পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) পরিচালনা করা
হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

1

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

2

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

3

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

4

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

5

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

6

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

7

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

8

কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্

9

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

11

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

12

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

13

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

14

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

15

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

16

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

17

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

18

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

19

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

20