Nur Mohammad।।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চান্দিনা উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব আতিকুল আলম শাওন সাহেব।
দোয়া ও মাহফিলে জনাব আতিকুল আলম শাওন সাহেব বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
উপস্থিতি নেতাদের মধ্যে,চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ কামাল আলমগীর খান বলেন ৮০ দশকে ফাইটার বিমান গুলা ক্রয় করা হয়ছে যেগুলা বর্তমানে ফিটনেস বিহীন এই বিমান গুলো দিয়ে কিভাবে রাজধানীর জনবহুল ব্যস্ততম শহরে মত জায়গায় বিমানবাহিনী কর্তৃপক্ষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে। আজ এতোগুলো তাজা প্রান ঝরেছে এর দায় কে নিবে? আমাদের বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে তারা যেন নিরাপদ স্থানে বিমানের প্রশিক্ষণ এর ব্যবস্থা করে,এবং নতুন প্রজন্মের বিমান দিয়ে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। এই দূর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের , আত্মার মাগফেরাত কামনা করি, এবং যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন।
এই দোয়া ও মাহফিলের আরো অনেক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উপস্থিতিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কাজী এরশাদ, উপজেলা যুবদল আহ্বায়ক (মাওলানা)মো: আবুল খায়ের, সহ আরো উপজেলা সেচ্ছাসবক দল নেতা, পৌরসভা সেচ্ছাসেবক দল নেতা, চান্দিনা বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সবাই নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং আহতদের জন্যও দ্রুত সুস্থতার কামনা করেন।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
মন্তব্য করুন