মোঃ আব্দুল আউয়াল
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখাংল ইসলাম আলমগীরের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ হায়দার রহমান জয় (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হয়ে তার চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন এ বিষয়ে ২ জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার সদর উপজেলার বেড়াডোমা গ্রামের মো: আনিছুর রহমান নাহিদের ছেলে হায়দার রহমান জয় (২০) ও মো: শাকিল আহমেদসহ অজ্ঞাতনামা ২/৩ জন। পুলিশ অভিযান চালিয়ে জয়কে টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করে। 
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ মে ২০২৫  রাত আনুমানিক সাড়ে  ৮টা তিনি জানতে পারেন যে, 'জয়' (হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরী করে। অপর আসামী শাকিল আহমেদ (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ভুয়া ফেসবুক আইডি বানিয়ে নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল।  অভিযুক্তরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার স্পেসে এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রূপ ধারণ করে বিভিন্ন ব্যক্তির কাছে তদবিরের কথা বলে অর্থ দাবি করছিলেন। 
মামলায় আরও উল্লেখ করা হয়, মামলার আসামীদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের তি সাধিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে এই প্রতারণার বিষয়টি জানান। সেই ধারাবাহিকতায় সদর থানায় মামলা দায়ের করেন তিনি৷
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে হায়দার রহমান জয়কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। অপর আসামী শাকিলকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

1

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

2

৪ই নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রা

3

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

4

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

5

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

6

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

7

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

8

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

9

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

10

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

11

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

12

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

14

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

15

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

16

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

17

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

18

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

19

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

20