জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ভোলায় উদযাপন

মাহে আলম মাহী।।

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াছেপ আহম্মেদ (দিপু তালুকদার)। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ইসলাম। এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সহ-সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম, দৈনিক ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান,  আজকের ভোলা-এর সহ-সম্পাদক এম শাহরিয়ার ঝিলন, দৈনিক ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মো. আরিফ এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. মনির খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলার বানী-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসাইন।

বক্তারা মুক্ত সাংবাদিকতার বিকাশ, মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত নীতিমালা, সংবাদকর্মীদের কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। আলোচনা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

1

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

2

পরিবেশ নীতিমালা না মানায় রূপগঞ্জে হাশেম ফুডসকে দুই লাখ টাকা

3

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

4

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

5

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

6

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

7

নবাবগঞ্জ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

8

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

9

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

10

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

11

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভি

12

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

13

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

14

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

15

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

16

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

17

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

18

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

19

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

20