জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আনোয়ারুল ইসলাম 
 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মুসল্লিদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে বলেন, শহীদদের আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুল হক স্বপন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। তিনি শহীদদের ত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনো সহজ ছিল না; তবে ত্যাগ ও ধৈর্যের মাধ্যমেই সত্য ও ন্যায়ের বিজয় নিশ্চিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জোটের মনোনীত প্রার্থী ডাঃ আতিক মুজাহিদ, যিনি শহীদদের স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোঃ আব্দুল কাদের (বি.এসসি), উপজেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার মোঃ বেলাল হোসেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম, বড়োভিটা ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলী।
শেষে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

1

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

2

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

3

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

4

বেড়ায় বৃদ্ধ নারীকে জবাই করে হত্যা

5

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

6

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

7

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

8

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

9

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

10

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

11

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

12

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

13

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

14

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

15

ছাতা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজের ঘোষণা

16

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

17

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

18

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

19

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

20