সাদ্দাম হোসেন সোহান
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক আলোচনা সভা

ফরিদপুরে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক এত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ এনজিও ফোরম ফল পাবলিক হেলথ এর 
হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর 
আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বিইআই’র 
প্রেসিডেন্ট এম হুমায়ুন কবীর। সভায় জেলার রাজনৈতিক দল, যুব সংগঠন, ছাত্র সংগঠন, নারী 
নেত্রী, এনজিও প্রতিনিধিসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। 
প্রধান অতিথির বক্তব্যে এম হুমায়ুন কবীর বলেন, গত 
১০ বছরে বিদেশী না দেশী বিনিয়োগকারীরাও বিনিয়োগ করেনি, রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে। আইনের শাসন শুধুমাত্র রাজনৈতিক কথা না, ব্যাবসা, বানিজ্য ও বিনিয়োগের জন্য আইনের 
শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরী বিষয়। যে দেশে চান্দাবাজি ধান্ধাবাজি হবে সে 
দেশে বিনিয়োগ আসবে না। দেশীয় বিনিয়োগও হবে না, বিদেশীও আসবে না, কাজেই আপনাকে আগে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউ (বিইআই)এর প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রদূত এ হুমায়ুন কোবির এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার কমিশনের রূপরেখা তৈরির উদ্দেশ্যে অংশীজনদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। এই বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। 
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ঈসা, ফরিদপুর জেলা জামাতের আমির প্রফেসর আবদুত তাওয়াব,প্রফেসর শাহজাহান, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়াহিদুজ্জামান। পরে বেলা ২:০০ টায় মধ্যাহ্ন ভোজন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

1

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

2

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

3

বিজয় দিবস উদযাপন

4

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

5

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

6

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

7

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

8

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

9

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

10

বিএনপি মনোনয়ন বঞ্চনায় মাদারীপুরে এক্সপ্রেসওয়ে অবরোধ

11

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

12

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

13

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

14

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

15

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

16

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

17

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

18

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

19

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

20