খাইরুল বাসার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা সফর

মহিউদ্দিন জুয়েল।।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী’র প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ২০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুনামগঞ্জ জেলা সফরে আসেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তারা সুনামগঞ্জে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তারা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তারা পুলিশ সুপার বাংলোয় উপস্থিত হলে পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ ও তার সহধর্মিণী মোছাঃ ফজিলাতুন্নেছা নবাগত কর্মকর্তাদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং সবাই এক সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে অংশ নেন।

এরপর বিকেল সাড়ে ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নিয়ে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ এতে সভাপতিত্ব করেন। এসময় তিনি জেলা পুলিশের চলমান কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন। পাশাপাশি নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে চলমান বিভিন্ন বিষয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়, সফর সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস্, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা) শুভ কুমার ঘোষ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকার।

ব্রিফিং শেষে সন্ধ্যায় প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ হাছন রাজার স্মৃতি সমৃদ্ধ মিউজিয়াম অব রাজাস পরিদর্শন করেন। এ সময় তারা এই মরমী কবি এবং বাউল শিল্পীর জীবন, দর্শন ও সাংস্কৃতিক অবদান সম্পর্কে ধারণা লাভ করেন। সফরের অংশ হিসেবে বুধবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে (২৪ সেপ্টেম্বর) তারা লাফার্জ সিমেন্ট কারখানা পরিদর্শন করবেন। সেখানে তারা শিল্প-প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা কৌশল সরাসরি দেখার সুযোগ পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

1

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

2

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

3

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

4

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

5

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

6

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

7

ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

8

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধ

9

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

10

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

11

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

12

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

13

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

14

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

15

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

16

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

17

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

18

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

19

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

20