জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা ০৩আসনে ধানের শীষ না পেয়ে গণঅধিকারের ট্রাকে বিএনপি নেতা রাজা

মো.মেহেদী হাসান 

রাজনৈতিক পট পরিবর্তনের পর পাবনা-৩ আসনে নির্বাচনী প্রচারণা আর অনিয়ম-দূর্নীতি আর চাঁদাবাজির বিরুদ্ধে প্রথম যিনি মাঠে নামেন,তিনি হলেন আলহাজ্ব মো.হাসানুল ইসলাম রাজা। বিএনপির তথা ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রাজা এক সময় বিএনপির নেতা ছিলেন।পরবর্তীতে বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।
বিএনপির মনোনয়নের আশায় তিনি পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সর্বত্র অসংখ্য বিলবোর্ড টাঙিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। বিএনপি ও ধানের শেিষর পক্ষে ব্যাপক প্রচারণা চালান। কিন্তু দলের মনোনয়নতিনি পাননি। মনোনয়নবঞ্চিত আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা এবার ট্রাকে উঠলেন। প্রার্থী হলেন গণধিকার পরিষদের। সোমবার (২২ ডিসেম্বর) রাত নয়টার দিকে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় গণআধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর),কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি মো.সোহানুর রহমান সাধ দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাটমোহরের সন্তান সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা আওয়ামী লীগ সরকারের পতনের পর পাবনা-৩ এলাকায় ধানের শীষের ভোট প্রার্থনা করে শত শত বিলবোর্ড লাগানোসহ ব্যাপক প্রচারণা চালান। ঘুষ, দুর্নীতি,অনিয়ম,সন্ত্রাস,দখলদার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি পাবনা-৩ আসনে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করলে স্থানীয় প্রার্থীর দাবিতে তিনি আন্দোলন করেন।
বিএনপি তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি নির্বাচনের লক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার জন্য গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে সরব আলোচনা চলছে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাতে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

1

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

2

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

3

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

4

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

5

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

6

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

7

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

8

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

9

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

10

আজ মাদারীপুর মুক্ত দিবস

11

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

12

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

13

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

14

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

15

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

16

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

17

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

18

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

19

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

20