জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনা ভাঙ্গুড়ায় ১৬ বছর পর ফ্যাসিস্টদের দখল থেকে রেলের জলাভূমি উদ্ধার

Md Abdul Alim Abrar


পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত দিলপাশার রেলস্টেশনের পূর্ব অংশে দিলপাশার দহখ্যাত রেলওয়ের প্রায় (১.৫২)দেড় একর জলাভূমি প্রায় দেড় যুগপর আওয়ামী ফ্যাসিস্টদের হাত দখল থেকে মুক্ত হয়েছে। 

সংশ্লিষ্ট এলাকা সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন প্রায় দেড়যুগ ধরে রেলের মূল্যবান জলাভূমিটি মরহুম সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জা(সিরাজগঞ্জ-৪) মির্জা পরিবারের দখলে ছিল।

সরজমিন খোঁজ-খবর নিয়ে উঠে এসেছো ,দিলপাশার রেল স্টেশনের পূর্ব অংশে আরএস দাগ নং-১১০৬-এর অনুকূলে এক দশমিক বাহান্ন একর(১.৫২ একর) রেলওয়ের জলাভূমি বিগত ২০০৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে সাবেক সংসদ সদস্য লতিফ মির্জার মৃত্যুর পর ভাতিজা মির্জা কে. ই. তুহিন এর নামে লিজ নবায়ন করা হত। অথচ বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা-২০২০ অনুযায়ী রেলের সম্পত্তি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে লিজ দেওয়ার কথা রয়েছে। কিন্তু নীতিমালা ভঙ্গকরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ জলাভূমিটি দীর্ঘদিন একই পরিবারের দখলে ছিল।

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সারা দেশে রেলওয়ের ভূ-সম্পত্তি সংস্কার কার‌্যক্রম শুরু হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সরকারি নির্দেশনা অনুযায়ী পুরনো লিজ বাতিল করে নীতিমালা অনুসরণ করে জলাভূমিটি পাশের জমির মালিক আলহাজ্ব সরদার মোঃ আলী আকবর কে চলতি বছরে শংকর লিজ প্রদান করেছেন, পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি দপ্তর।
 গত ১৩ আগস্ট সাবেক এমপি আব্দুল লতিফ মির্জার ভাতিজা মির্জা কে.ই তুহিন পাকশী রেলওয়ে ভূ-সম্পত্তি অফিসে উপস্থিত হয়ে তাদের দখলে জলাশয়টি পুনরায় নিজের নামে জলাভূমির বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তাব করেন। এ সময় তার অনুসারীদের উপস্থিতিতে অফিস প্রাঙ্গণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হয়।

রেলওয়ের কর্মকর্তারা জানান, নীতিমালা অনুযায়ী একই ব্যক্তিকে বছরের পর বছর টেন্ডার ছাড়া বরাদ্দ দেওয়ার কোন রকম সুযোগ নেই। অতীতে যে রেলওয়ের ভূমি জলাশয় বরাদ্দ দেওয়া হয়েছিল, তা রাজনৈতিক প্রভাবের কারণেই হয়েছিল। বর্তমানে উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়া কোনো ধরনের লিজ প্রদান করা হবে না।

গত সোমবার(১৮ আগস্ট)দুপুরে জলাভূমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লীজগ্রহিতা আলহাজ্ব সরদার মোঃ আলী আকবর কে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের ভূমিজলায় যার আরএস দাগ নং-১১০৬ দখল গ্রহণ করেন। এ সময় জনসন্মুখে লীজ গ্রহিতা বলেন,আমি যেহেতু রেল জলাভূমির পাশের জমির মালিক, তাই নিয়মনীতি মেনে আবেদনের মাধ্যমে রেলের জলাশয় ভূ-সম্পত্তি বাৎসরিক ইজারা লিজ পেয়েছি। এখন থেকে জলাশয় এলাকার মানুষ কে সঙ্গে নিয়ে সমবায় ভিত্তিতে মাছ চাষ করা হবে।

স্থানীয় মোঃ বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে মির্জা গং রেল জলাভূমিটি দীর্ঘ দিন ভোগ দখল করলেও এখন নিয়মতান্ত্রিকভাবে তা মুক্ত হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম বলেন, নিয়ম নীতি মেনেই দিলপাশার রেলস্টেশনের পূর্ব অংশের রেল ভূমির জলমহাল ইজারা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

1

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

2

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

3

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

4

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

5

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

6

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

7

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের

8

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

9

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

10

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

11

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

12

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

13

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

14

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

15

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

16

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

17

টাঙ্গাইলের বিশাল জনসভায় বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান

18

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

19

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

20