Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

 মোঃ আব্দুল কুদ্দুস

 পাবনার বেড়া উপজেলায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পরে কারখানার মালিককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়।


সোমবার সকালে উপজেলার পেঁচাকোলা সরকারপাড়া এলাকায় ঘোষপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।

দণ্ড পাওয়া জয়দেব ঘোষ (৪৫) ওই এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সকাল ৯টার দিকে কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল দুধ ও দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় আটক করা হয় জয়দেব ঘোষকে।

এর আগে রোববার বিকালে একই এলাকায় অভিযানে চালিয়ে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি। এজন্য ভোর থেকে সেখানে গোপনে অবস্থান নেয় পুলিশ।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৫০ ধারায় জয়দেবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।নির্বাহী হাকিম নূরেন মায়িশা খান বলেন, অভিযানের সময় আটক ব্যক্তি নকল দুধ তৈরি ও বাজারজাত করার বিষয়টি স্বীকার করেছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র রায় ও পুলিশের একটি দল সহায়তা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

1

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

2

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

3

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

4

বানারীপাড়ায় ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ৫ বছরের সাজাপ্রা

5

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

6

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

7

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

8

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

9

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

10

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

11

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

12

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

13

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

14

মানিকগঞ্জে ০৬ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে (ডিবি)

15

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

16

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

17

পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

18

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

19

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

20