জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

 মোঃ মশিউর রহমান   
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত পদ বিভাজন অনুযায়ী দিনাজপুর জেলায় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে মোট ১৫ জন পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেছেন।
এ উপলক্ষে সোমবার (১৮ জানুয়ারি ২০২৬) দিনাজপুর জেলায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা এ সম্মাননা ও দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

1

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

2

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

3

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

4

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

5

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

6

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

7

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

8

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

9

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

10

হাদীর অকাল শহীদি মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা

11

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

12

পাবনা ফরিদপুর নকল দুধ তৈরির দায়ে ২ জনের জরিমানা ও কারাদণ্ড

13

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

14

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

15

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

16

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

17

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

18

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

19

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

20