কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে আইডিইবি’র নতুন কমিটি গঠন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক সালাম

নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে নড়াইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের নিজস্ব অফিসে বর্ধিত সভায় সকলের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এম মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সালাম।
কমিটি গঠনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় জনসংযোগ ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল ।
আলোচনা ও কমিটি গঠন পর্ব শেষে আইডিইবি’র সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কমিটিতে ৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করা হয়। অন্যন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সেলিম রেজা, রমিউচ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহি, চাকুরী বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থনাগার ও দপ্তর সম্পাদক শাকিল, জনসংযোগ ও প্রচার সম্পাদক খায়রুজ্জামান তানিম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আনোয়ার সাদাত, সমাজ কল্যাণ সম্পাদক আঃ মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিল্লাল, গবেষণা ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কল্পনা খাতুন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন।
উল্লেখ্য, আইডিইবি দীর্ঘদিন ধরে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নড়াইল জেলা কমিটির নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় নব নির্বাচিত সভাপতি এম এম মামুনুর রশিদ বলেন, আমি দায়িত্ব নিয়ে প্রথম কাজটি হবে আইডিইবি'র নড়াইলে জমি ক্রয় করে একটি নিজস্ব ভবন নির্মাণ করা।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

1

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

2

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

3

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

4

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

5

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

6

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

7

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

8

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

9

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

10

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

11

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

12

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

13

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

14

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

15

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

16

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

17

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

18

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

19

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

20