জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

শাহাদাৎ বাবু।।

নোয়াখালীর কবিরহাটের ধানসিঁঁড়ি ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩ বস্তা চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার নেন বিএনপি নেতা ওজি উল্যাহ। এর পর থেকে স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন। পরবর্তীতে গত শনিবার ৩০ আগস্ট বিকেলে স্থানীয় লোকজন ৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। একপর্যায়ে সেখান থেকে ৪৩ বস্তা চাল জব্দ করে ইউনিয়ন সচিবের জিম্মায় রাখে। অভিযোগ রয়েছে, ডিলার ওজি উল্যাহ চাল বিতরণের স্থান পরিবর্তন করে এসব অনিয়ম করে আসছে। পরে এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো.ছালেহ উদ্দিন বাদী হয়ে গতকাল সোমবার ১ সেপ্টেম্বর কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।  
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

1

জাতীয় সাতার প্রতিযোগিতায় কুষ্টিয়ার শিক্ষার্থীদের ঐতিহাসিক সা

2

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

3

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

4

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

5

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

6

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

7

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

8

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

9

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

10

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

11

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

12

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

13

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

14

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

15

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

16

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

17

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

18

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

19

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

20