জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ

মোঃ আবদুল মোতালেব।।

নোয়াখালী মাইজদী পৌর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে কিছু ড্রাইভার ও গাড়ির মালিক। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা স্কুলের সামনে অবৈধভাবে একটি মাইক্রোবাস স্ট্যান্ড তৈরি করা হয়। এতে করে সেখানে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। শুধু তাই নয়, স্কুলের সামনে গাড়ি পার্কিং করার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনার পরিবেশও ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে অভিযান চালাতে গেলে কিছু সুবিধাভোগী ড্রাইভার ও গাড়ির মালিকরা ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অবৈধ স্ট্যান্ড তৈরি করে শহরের শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। উপরন্তু, প্রশাসনের গাড়ি ভাঙচুর করে তারা আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।”
এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

1

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

2

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

3

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

4

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

5

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

6

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

7

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

8

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

9

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

10

শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত নাসিরনগরের কেটে খাওয়া সাধারণ নিম্

11

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

12

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

13

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

14

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

15

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

16

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

17

বেঁচে থাকা পর্যন্ত মানুষের পাশে থাকবো: শওকত হাশেম শকু

18

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

19

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

20