Mst: Meherun Nesa
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ধীরগতি


মোঃ শফিকুল ইসলাম শফিক 

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১৩৪টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের পিআইসিদের গাফিলতির কারণে কাজ ধীরগতিতে চলছে। 

ধর্মপাশা উপজেলায় হাওর গুলির মধ্যে চন্দ্র সোনার থাল, সোনামড়ল,জয়ধুনা, কালিহানি,ধানকুনিয়া ও গুরমার হাওরের মোট ৯৩ টি কাবিটা প্রকল্পের মধ্যে চলতি বছরে সরকারি ব্যায় ধরা হয়েছে ২০ কোটি টাকা। গত ১৫ ডিসেম্বর চন্দ্র সোনার থাল হাওর রক্ষা বাঁধের শুভ উদ্বোধনের মাধ্যমে বেশ কয়েকটি বাঁধের কাজ শুরু হয় কিন্তু পানি না নামার কারণে সিংহভাগ পিআইসির কাজ শুরু হয়নি। পিআইসিরা জানায় পানি উন্নয়ন বোর্ডের খালগুলি ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় সঠিক সময়ে কাজ আরম্ভ করতে পারছেনা কিন্তু নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করা সম্ভব। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, উদ্বোধনের পর বিগত ১মাসে প্রায় ১৮% ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকী কাজ সম্পন্ন হবে। ধর্মপাশা উপজেলায় হাওর বাঁধে বিভিন্ন স্থানে ১০ টি সুইজ গেইটের মধ্যে ৭টি জোড়াতালি দিয়ে বিগত বছরে চলছিল বাকি ৩ টি সর্ম্পূণ রুপে অকেজো। আগাম বন্যা হলে হাওর রক্ষা বাঁধ নয় সুইজ গেইট দিয়ে পানি ঢুকে হাওর গুলি তলিয়ে যেতে পারে বলে কৃষকেরা আশংকা করছে।  

অন্যদিকে মধ্যনগর উপজেলায় ঘোড়াডোবা হাওর, কালিহানি হাওর, শালদিঘার হাওর,রুইবিল হাওর ও গুরমার হাওরের অংশে মোট ৪১ টি ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ কাজের জন্য চলতি অর্থবছরে সরকারি বরাদ্দ ৮ কোটি ৮০ লক্ষ ৬৫ হাজার টাকা। বিগত ১৫ ডিসেম্বর কালিহানির হাওরের ১২ নং পিআইসি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কিন্তু বিগত ১ মাস পেরিয়ে গেলেও প্রকল্প সমূহের দূশ্যমান কোনো অগ্রগতি নেই। অনেক পিআইসিতে কাজ শুরু করা হয়নি।পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ নুরে আলম বলেন, হাওরের পানি দেরিতে নামার কারণে পিআইসির কাজ পুরোদমে শুরু করেও বিলম্বিত হচ্ছে। ইতিমধ্যেই ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের ১৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। অন্যদিকে ফসল রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ৪ টি সুইজ গেইট রয়েছে যাহা জোড়াতালি দিয়ে চলছে। সুইজ গেইটগুলি সঠিকভাবে মেরামত করা না হলে আগাম বন্যা হাওরের ফসল রক্ষা করা সম্ভব নয় বলে ভুক্তভোগী কৃষকেরা জানিয়েছে। সবদিক মিলিয়ে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন এখন পর্যন্ত ফসল রক্ষা বাঁধের অগ্রগতি নেই বললেই চলে। ধর্মপাশা ও মধ্যনগর কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সূত্রে জানা যায়, সার্ভে দেরিতে হওয়ায় এবং পিআইসি কমিটি গঠন বিলম্বিত হওয়ায় বাঁধের কাজ পিছিয়েছে তবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ক্লোজার এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের সকল কাজ সম্পন্ন করা হবে। 

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে পরিদর্শন কালে কৃষকেরা জানায়,প্রতি বছরই একই কথা শোনা যায় - কাজ শুরু হয়েছে। কিন্তু মাঠে এসে দেখি কোনো কাজ নেই। এখন যেভাবে কাজের গতি চলছে আর পিআইসিগুলোর মধ্যে দায়িত্ব নিয়ে টানাপোড়েন দেখা যাচ্ছে, তাতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে শুধু নামমাত্র কাজ করা হবে। এ ধরনের কাজ আগাম বন্যার চাপ সামলাতে পারবেনা এবং সুইজ গেইটগুলি অকেজো থাকার কারণে চলতি মৌসুমে বোরো ফসল চরম ঝুঁকিতে পড়বে। তাই ফসল রক্ষাত্বে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে আকুল আবেদন জানান  জরুরী ভিত্তিতে ফসল রক্ষা বাঁধ নির্মাণ, মেরামত সম্পন্ন ও সুইজ গেইটগুলি মেরামত করা একান্ত প্রয়োজন।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবস উদযাপন

1

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

2

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

3

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

4

গরু আনা-নেওয়ায় বাধা দেওয়ায় ইমামের ওপর হামলা

5

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

6

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

8

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

9

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

10

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

11

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

12

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

13

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

14

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

15

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

16

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

17

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

18

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

19

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

20