জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় পদ্মার এক ইলিশ ৭,৫৬০ টাকায় বিক্রি

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকৃতির একটি ইলিশ। শনিবার (১৯ জুলাই) ভোরে পদ্মা নদীর বাহিরচর এলাকায় জেলে হারুন হলদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি ফরিদপুর জেলার মোমিনখার হাট এলাকার বাসিন্দা।
পরে জেলে হারুন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহানের সঙ্গে যোগাযোগ করেন। ওজন করে দেখা যায়, ইলিশটির ওজন ১ কেজি ৮৯০ গ্রাম।
সম্রাট শাহজাহান শেখ দর দাম করে ৩৮০০ টাকা কেজি দরে মোট ৭ হাজার ১৮২ টাকায় কিনে নেন। পরে তিনি মুঠোফোনে যোগাযোগ করে ময়মনসিংহ জেলার এক প্রবাসীর কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৭ হাজার ৫৬০ টাকায় ইলিশটি বিক্রি করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন,
‘এবার পদ্মায় বড় ইলিশ খুবই কম ধরা পড়ছে। বড় ইলিশের খবর শুনে অনেকেই আগ্রহ দেখান। আমি লাভের আশায় মাছটি কিনেছিলাম, শেষ পর্যন্ত কিছুটা লাভে বিক্রি করতে পেরেছি।’
এদিকে পদ্মায় ইলিশের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। তিনি বলেন,
‘বর্তমানে পদ্মায় ইলিশের প্রজনন ও উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। অপরিকল্পিত ও অধিক হারে মাছ ধরা, বিশেষ করে জাটকা নিধন ও কারেন্ট জালের ব্যবহার ইলিশের স্বাভাবিক বংশবৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন,
‘নদীর নাব্যতা হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং পানি দূষণের কারণেও ইলিশের বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। পদ্মা ও মেঘনার বিভিন্ন পয়েন্টে চর পড়ে যাওয়ায় ইলিশের চলাচল সীমিত হয়ে পড়েছে। তাই ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি জাটকা রক্ষা ও নদীর পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

1

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

2

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

3

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

4

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

5

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

6

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

7

ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটারদের ভোট কেন্দ্রে যাবেন

8

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

9

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

10

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

11

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

12

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

13

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

14

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

15

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

16

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

17

চুনারুঘাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

18

মাদক বিরোধী অভিযান

19

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

20