জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে আগুনে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত বৃদ্ধা

মো: নূর আলম

নেত্রকোণার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা।

রবিবার (১৯ অক্টোবর) রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িজুড়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ আকাশে ধোঁয়া দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা ও জায়গার সীমাবদ্ধতার কারণে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ সময় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার ঘরের আসবাবপত্র, জামাকাপড়, বই-খাতা, নথিপত্রসহ সবকিছুই পুড়ে যায়। আগুনের তাপে পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাড়ির থাই সিলিং, বৈদ্যুতিক ফ্যান, লাইটসহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। টিনশেড ঘর হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতা ও আল্লাহর রহমতে আশপাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

1

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

2

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

3

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

4

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

5

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

6

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

7

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

8

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

10

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

11

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

12

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

13

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

14

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

15

বারহাট্টায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‍্যালি ও আলোচনা স

16

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

17

নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

18

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

19

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

20