জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলার বিরল উপজেলায় পুনর্ভবা নদীর ওপর বুজুরুক বসন্তপুর–চকেরহাট সেতু নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়।
সোমবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর আলম, উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ এবং কোর্ট সহকারী এএসআই মোঃ আবু তালেব সরেজমিনে সেতু নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তারা নির্মাণ কাজের মান, অগ্রগতি ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন সেতু নির্মাণের কার্যকাল ও কাজের মান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উল্লেখ্য, বিরল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর গ্রামের বাসিন্দা রাকিব রানা সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ এনে আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সেতুর ফাইলপত্র পর্যালোচনা করেন।
এ বিষয়ে সহকারী পরিচালক মোঃ নূর আলম সংবাদমাধ্যমকে জানান, সরেজমিনে পরিদর্শন ও নথি যাচাই শেষে দ্রুততম সময়ের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

1

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

2

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

3

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

4

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

5

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

6

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

7

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

8

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

9

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

10

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

11

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

12

ঝালকাঠিতে তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে যুব সম

13

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

14

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

15

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

16

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

17

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

18

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

20