জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশের আলেপ মোড়ে তীব্র যানজট জনদুর্ভোগ চরমে

আলামিন হোসেন সিয়াম।।
তাড়াশ উপজেলা সদর পৌরসভার আলেপ মোড় এখন যানজটের আরেক নাম। প্রতিদিন এই মোড়ে তীব্র যানজট লেগে থাকে, যা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পথচারীদের জন্য অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, আলেপ মোড়ে তিন রাস্তার সংযোগস্থলে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। ইজিবাইক, রিকশা, ভ্যান, সিএনজি এবং ব্যক্তিগত গাড়ির এলোমেলো চলাচল যানজটকে আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোড়ে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মোড়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যও চোখে পড়ে না। ফলে যার যেমন খুশি, সেভাবেই গাড়ি ঘোরাচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এক পথচারী জানান, "প্রতিদিন এই মোড় পার হতে আমাদের অনেক সময় নষ্ট হয়। জরুরী প্রয়োজনেও দ্রুত কোথাও যাওয়া যায় না। এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো, তা জানি না।
 সাধারণ মানুষ দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

1

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

2

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

3

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

4

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

5

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ

6

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

7

হরিনগর HPL ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২০২৬ উদ্বোধনী ম্যাচে মু

8

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

9

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

10

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

11

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

12

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

13

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

14

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

16

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

17

মহান বিজয়ের মাস শুরু

18

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

19

শামীম তালুকদার স্ব পদে বহাল।

20