জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৩৫ কিলোমিটার ধরে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। আজ ভোর বেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই যানযট দেখা যায়। তারপর থেকে ধীরে ধীরে গাড়ি চলাচল করে।

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

1

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

2

হাবিবুর রহমান সুমন

3

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

4

নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে নাশকতা

5

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

6

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

7

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

8

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

9

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

10

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

11

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

12

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

13

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

14

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

15

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

16

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

17

চাঁপাইনবাবগঞ্জে চেম্বারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদ

18

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

19

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

20