আহমদ সাঈদ
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টার অবরোধ, বিশ কিলোমিটার যানজট

শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের এ অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনের অন্যতম নেতা, সংগঠনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, "যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা আবারও জুলাইয়ের মতো আইন হাতে তুলে নিতে বাধ্য হবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই—অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং দলের সন্ত্রাসী যারা এখনো বাইরে রয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিন।"

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, “ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল পুনরায় শুরু হয়েছে।”

উল্লেখ্য, আন্দোলনের কারণে সৃষ্ট এই বিশাল যানজট ঘন্টাব্যাপী সাধারণ মানুষের মাঝে তীব্র দুর্ভোগের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে একপর্যায়ে অবরোধ তুলে নেয়া হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের ই-ভিসা সহজিকরণ করায় আবেদনের হিড়িক

1

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

2

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে

3

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

4

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

5

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

6

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

7

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

8

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

9

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

10

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

11

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

12

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

13

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

14

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

15

বেনাপোলে ধানের গোলাঘর থেকে পিস্তল উদ্ধার, আটক ১

16

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

17

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

18

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

19

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

20